
২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে ইতিবাচক সাড়া পেয়েছে FIFA। সেই সাফল্যের পরে এ বার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই নিয়ে বিশ্বকাপের মাঝেই মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কেপ ভের্দে, কুরাসাওয়ের নজর কাড়ার পরে অন্যান্য দলগুলিও যাতে সফল হয়, সেটাই লক্ষ্য ফিফার। এর ফলে কি ভারতের বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবায়িত হবে?