
বার্ধক্যভাতা তোলার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে চক্ষু চড়কগাছ ৮২ বছরের বৃদ্ধের। বিহারের মুজফফরপুর জেলায় এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলেন এক বৃদ্ধ কবি ও তাঁর বিশেষ ভাবে সক্ষম ছেলে। সম্প্রতি গ্রামের একটি কমন সার্ভিস সেন্টারে (CSC) সামাজিক নিরাপত্তা পেনশন তুলতে গিয়ে তাঁরা জানতে পারেন, তাঁদের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে জমা রয়েছে ১৫০০ কোটি টাকারও বেশি অর্থ।