
৮ জুলাই ৫৪ বছর বয়সে পা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই বিশেষ দিনেই এল সুখবর। নয়া পালক জুড়তে চলেছে তাঁর মুকুটে। ICC-র ‘হল অফ ফেম’-এ জায়গা পেতে চলেছেন সৌরভ। আগামী ১১ জুলাই ICC-র বার্ষিক সম্মেলনের শেষে এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে একই তালিকায় নাম জুড়তে চলেছে সৌরভের।