
বর্ষা মানেই রাস্তাঘাট কাদায় ভর্তি। কোনও কোনও জায়গায় জলও জমে থাকে। ওই নোংরা জুতো পরেই ঘরে ঢুকতে হয়। আর পায়ের কাদায় ঘরের মেঝে নোংরা হবেই। যতই ঘরের মেঝে মুছুন, সেই নোংরা হয়েই যায়। তা ছাড়া এই মরশুমে মশা-মাছি, পোকামাকড়ের উৎপাতও বাড়ে। আর্দ্রতা বেশি হওয়ায় জীবাণুর আনাগোনাও বাড়ে। তাই এই মরশুমে ঘরের মেঝে শুধু পরিষ্কার রাখলে চলবে না, জীবাণুমুক্ত রাখতে হবে। এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি ঘর মোছার জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এগুলো মেঝেকে জীবাণু এবং দাগমুক্ত রাখবে।