শ্রাবণের প্রতি সোমবার সরকারি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি: মুখ্যমন্ত্রী

Spread the love

রথযাত্রার আগে বিধায়ক, জেলাশাসক এবং প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রা উৎসব পালনের জন্য প্রশাসনের তরফ থেকে সবরকম ভাবে সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন তিনি। সেই কারণেই সরকারি ভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হবে রথযাত্রায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সোমবারের বৈঠকে জানিয়েছেন, রাজ্যের ৭৫টি ঐতিহ্যপূর্ণ রথযাত্রা মেলায় সেবা কেন্দ্র করবে প্রশাসন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় হবে ওই সেবা কেন্দ্র। সংশ্লিষ্ট রথযাত্রা কমিটি, জেলা প্রশাসন ও পুলিশ মিলে দেওয়া হবে। শ্রাবণ মাসের পুণ্যার্থীদের নিয়েও এ দিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *